সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯.৪০ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫ আগষ্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নবকিশোলয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইলফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯ হাজার ৫২৫ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য নিহত স্কুল ছাত্র রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হয়ে হাজতে রয়েছেন। গ্রেপ্তারকৃত জায়েদ আলীর বাড়ি রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে। তার বাবার নাম মৃত নোয়াব আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort