মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৩.১৭ এএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের একটি আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নাম’ নিয়ে কটূক্তি করায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের শেষ অংশ নিয়ে বাজে মন্তব্য করেন রাহুল। এরপর তার বিরুদ্ধে গুজরাটের সুরাটে মানহানির মামলা করেন বিজেপি নেতা ও গুজরাটের সাবেক মন্ত্রী পুনেশ মোদি।
২০১৯ সালে কর্ণাটকে লোকসভা নির্বাচনের একটি র‌্যালিতে মোদিকে নিয়ে ওই কটূক্তি করেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, ‘কীভাবে সব চোরের নাম মোদি হয়?’
মূলত ভারতের পলাতক আসামী নিরব মোদি এবং ললিত মোদির কথার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করেছিলেন তিনি।
তবে রাহুল গান্ধীর বিরুদ্ধে দেওয়া এ কারাদণ্ড আবার ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। জেলে যাওয়ার আগে যেন দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারেন তাই রায় সাময়িক সময়ের জন্য স্থগিত করেন আদালত।
বৃহস্পতিবার রায় দেওয়ার আগে গুজরাটের সুরাট আদালতে উপস্থিত হন রাহুল। সেখানে তাকে বরণ করে নেন কংগ্রেসের নেতারা। এছাড়া রাস্তার বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতাকর্মীরা অবস্থান নেন।
এদিকে জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের প্রধান বিচারপতি এইচএইচ ভার্মা গত সপ্তাহে বলেছিলেন, দুই পক্ষের কাছ থেকেই তিনি সবকিছু শুনেছেন এবং একটি সিদ্ধান্তে উপনীতি হয়েছেন। এরপর তিনি জানান আগামী সপ্তাহে চার বছর পুরোনো মামলার রায় দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort