সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাশিয়ান সেনাদের অবস্থান নিয়ে ‘বিভ্রান্তি’

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৪৯ এএম
  • ৪৭৮ বার পড়া হয়েছে

ইউক্রেন আলোচনায় বসতে গড়িমসি করায় সবদিক দিয়ে সেনাদের হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশনা দিয়েছে রাশিয়া।

শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এমন তথ্য।

রাশিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ইগর কোনাসেনকোভ বিবৃতিতে বলেন, ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখান করার পর আজ (শনিবার) সকল ইউনিটকে পরিকল্পনা অনুযায়ী সব দিক দিয়ে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছ, ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা দাবি করেছেন, রাশিয়ান সেনারা কিয়েভের দিকে আপাতত অগ্রসর হচ্ছে না।

গণমাধ্যম সিএনএন ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, খাবার, জ্বালানিসহ বিভিন্ন সমস্যায় পড়েছে রাশিয়ার সেনারা।

আর এ কারণে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এগুতে পারছে না। ফলে রাশিয়া এখন আলোচনার দিকে নজর দিচ্ছে। এরই অংশ হিসেবে এখন হামলার তীব্রতা কমিয়ে দিয়েছে তারা।

এদিকে এর আগে ক্রেমলিন দাবি করছে, আলোচনার জন্য শুক্রবার তাদের ঘোষিত ‘বিশেষ অভিযান’এর দ্বিতীয় দিন প্রেসিডেন্ট পুতিন হামলা থামানোর নির্দেশ দিয়েছিলেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রস্তাবিত আলোচনার সম্ভাবনার মধ্যে ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান গ্রুপকে প্রেসিডেন্ট পুতিন অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসল কথা হলো— ইউক্রেন সমঝোতা প্রত্যাখান করেছে।

তবে ইউক্রেনের স্থানীয় সময় শনিবারের প্রথম প্রহরে ইউক্রেন প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেন, তারা আলোচনা প্রত্যাখান করেননি। ইউক্রেন শর্তযুক্ত আলোচনায় বসতে রাজি নয় বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort