মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী

রাশিয়াকে ড্রোন না দিতে ইরানের প্রতি আহ্বান ইউক্রেনের

  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৩.৩৪ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

রাশিয়াকে ড্রোন না দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেভা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি এই আহ্বান জানান।

ইউক্রনে ও পশ্চিমাদের অভিযোগ, ইরান কামিকাজ ড্রোন দিচ্ছ রাশিয়াকে। সম্প্রতি ইউক্রেনে বিভিন্ন অবকাঠামোর লক্ষ্য করে এই ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে মস্কো।

তবে ইরান রাশিয়াকে এই ড্রোন দেওয়ার কথা অস্বীকার করেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) একটি টুইট বার্তায় কুলেভা বলেন, আজ, আমি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের কাছ থেকে একটি কল পেয়েছি । আমি কে অবিলম্বে রাশিয়ার কাছে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছি।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ব্যপকভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। হামলার ফলে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। কিয়েভ বলেছে যে রাশিয়া ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে এ সব হামলা চালিয়েছে।

শুক্রবার ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, তারা ৩০০ টিরও বেশি রাশিয়ান ড্রোনকে গুলি করেছে, যা ইরান থেকে আমদানি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort