মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ আদালতের

  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০২৪, ৮.২৭ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার আদালত এ নির্দেশ দিয়েছে।

আদালত একইসঙ্গে মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সাথে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে, তদন্তকারীদের এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের জন্য গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশও দিয়েছে। এই ব্যবস্থাগুলো কার্যকরের অগ্রগতি সম্পর্কে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ইসরায়েলকে।

গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার উপস্থাপিত ৮৪ পৃষ্ঠার নথিতে বলে হয়েছে, ইসরায়েলের কার্যকলাপ ‘চরিত্রগতভাবে গণহত্যাই।’ কারণ তারা গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের একটি বড় অংশকে ধ্বংস করে দিতে চেয়েছে। জানুয়ারিতে এই মামলার প্রথম পর্বের শুনানি হয়।

আদালতের সভাপতি নওয়াফ সালাম শুক্রবার রায় পড়ে শোনান।

রায়ে বলা হয়েছে, ‘ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে তার সামরিক আক্রমণ বা রাফাহ গভর্নরেটে অন্য কোনো পদক্ষেপ বন্ধ করতে হবে যেটি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর জীবন পরিস্থিতির ওপর আঘাত হানতে পারে, যা সম্পূর্ণ বা আংশিকভাবে তার শারীরিক ধ্বংস ডেকে আনতে পারে।’

২৮ মার্চ আদালতের আদেশের পর থেকে গাজার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে বিচারপতি সালাম বলেন, আদালত পর্যবেক্ষণ করেছে ‘দুঃখের সাথে গাজা উপত্যকার মানুষের জীবনযাত্রার অবস্থার আরও অবনতি হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort