মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪, ৯.৫৬ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি, লেখক গবেষক মফিদুল হক বলেন, স্বাধীন দেশে রবীন্দ্রনাথ ও নজরুলের প্রাসঙ্গিকতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমরা যেন অগ্রগতির পরিবর্তে ক্রমঅধঃপতিত হচ্ছি। আমাদের সাস্কৃতিক মূল্যবোধ অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও আমরা তা ধরে রাখতে পারছি না।

শুক্রবার (৭ জুন) সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার আয়োজনে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে রবীন্দ্র-নজরুর জয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠনে আরও বক্তব্য রাখেন কবি সাংবাদিক হালিম আজাদ ও শিল্পী জীবন চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন জিয়াউল ইসলাম কাজল ও ফাহমিদা আজাদ।

মফিদুল হক আরও বলেন, আমরা বিশ^াস করি আমাদের সংস্কৃতিতে যে অমিয় শক্তি তা দিয়ে আমরা সকল অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পাবো। আমাদের এ যাত্রাপথে, এই দুর্যোগ-দুর্বিপাকে রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের সহায় হবেন।

রফিউর রাব্বি বলেন, যে রবীন্দ্রনাথ ও নজরুল তাঁদের কর্মে, সৃষ্টিতে সতত-সর্বদা ধর্ম-বর্ণ-জাতীয়তাবাদ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠার কথা বললেন, বিশ^মানবতার কথা বললেন, সমতার কথা বললে আজকে তাঁদেরকেই ধর্মীয় কাঠামোতে আবদ্ধ করার, খণ্ডিত করার, বিভাজিত করার হীন-প্রচেষ্টা চলছে। পাকিস্তানের শাসনামলেও তাই ছিল। তা হলে প্রশ্ন হচ্ছে আমরা কতটা এগিয়েছে? একদিকে কুশিক্ষা, অন্যদিকে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা আমাদের সংস্কৃতির চিরায়ত মূল্যবোধকেই উপরে ফেলতে উদ্যত হচ্ছে। এ থেকে পরিত্রাণ আজ জরুরি হয়ে পড়েছে।

পরে সকালে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে সংগঠনের শিল্পী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও বসন্তবাহার সংগীত একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort