সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যৌথভাবে সর্বাধুনিক যুদ্ধবিমান বানাবে তুরস্ক ও পাকিস্তান

  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩, ৪.০৯ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

যৌথভাবে সর্বাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন নির্মাণ করবে পাকিস্তান ও তুরস্ক। এ জঙ্গি বিমানগুলো হবে পঞ্চম প্রজন্মের।

পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। দুই দেশ যে মডেলের জঙ্গিবিমান নিয়ে কাজ করছে তার নাম ‘টিএফএক্স।’

পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, এ জঙ্গি বিমানে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে আপত্তির আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে ব্রিটেনের একটি কোম্পানির তৈরি ইঞ্জিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্রে আরও বলা হয়েছে, ২০৩০ সালে নতুন প্রজন্মের এসব বিমান সেদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। তবে তুরস্ক চলতি বছর শেষ হওয়ার আগেই এ সর্বাধুনিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করবে।

পঞ্চম প্রজন্মের এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে উভয়ের সমর শক্তি বেড়ে যাবে। কারণ এতে সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকছে। এই জঙ্গি বিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে ও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছোড়া যাবে। এটা হবে স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort