সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

যুদ্ধ থামাতে পুতিনের কাছে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৪.০৬ এএম
  • ৪১২ বার পড়া হয়েছে

রাশিয়ার পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ২৬ এপ্রিল মঙ্গলবার রাশিয়া সফরে আসবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মহাসচিবের অফিসের মুখপাত্র এরি কানেকো বলেছেন, গুতেরেস আশা প্রকাশ করেছেন, তার সফরে এমন আলোচনা করবেন যা ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে ও শান্তি আনবে।

রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ২৬ এপ্রিল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভরে সঙ্গে দেখা করতে মস্কোতে আসবেন।

তিনি আরও বলেন, গুতেরসকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভ্যর্থনা জানাবেন।

জাতিসংঘের মহাসচিবের একজন মুখপাত্র জানিয়েছেন, গুতেরেস রুশ পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বিশেষ সাক্ষাত করবেন এবং তার সঙ্গে দুপুরের খাবার খাবেন।

এদিকে জাতিসংঘের মহাসচিব এমন সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন যখন তার বাহিনী মারিউপোলের আজভস্টালে ইউক্রেনের সেনাদের আটকে রেখেছে।

মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতিমধ্যেই রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মারিউপোলে আটকে পড়া বেসামরিক লোক ও সেনাদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort