রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

যুক্তরাষ্ট্রে সমকামী নৈশক্লাবে গুলি, নিহত ৫

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৪.৪৬ এএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি সমকামী নৈশক্লাবে গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন। শনিবার রাতে কলোরাডো স্প্রিংসে এ ঘটনা ঘটেছে।

কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ক্লাব কিউতে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করা হয়েছে।

তিনি জানান, মধ্যরাতের ঠিক আগে পুলিশ ফোন কল পেয়েছিল। সেখানে পৌঁছানোর পরে ক্লাবের ভিতরে সন্দেহভাজন বলে বিশ্বাস করা এক ব্যক্তিকে পুলিশ শনাক্ত করে।

তিনি হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেননি এবং শুটিংয়ে কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল তাও জানাননি।

গুগল লিস্টিংয়ে ক্লাব কিউ নিজেদের ‘প্রাপ্তবয়স্ক ভিত্তিক সমকামী ও লেসবিয়ান নৈশক্লাব যেখানে কারাওকে, ড্র্যাগ শো ও ডিজে’ ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort