সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে এলোপাতাড়ি গুলি, ১৫ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৪.০৯ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মঙ্গলবার উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হত্যাযজ্ঞ ঘটে।

বিবিসিকে গভর্নর গ্রেগ অ্যাবটে জানান, ১৮ বছর বয়সি বন্দুকধারী উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ১৪ জন ছাত্র এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। নিহত ছাত্রদের বয়স ৫ থেকে ১১ এর মধ্যে। হামলাকারীর হাতে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল ছিল। সন্দেহভাজন হামলাকারীকে দায়িত্বরত পুলিশ সদস্যরা হত্যা করেছে।

ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়েছেন তারা।

উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন এবিসি নিউজকে একটি খুদেবার্তায় বলেছেন ,‘খুব খারাপ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এফবিআই তদন্তে সহায়তা করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort