মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৩.৫৩ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এখন পর্যন্ত ৫৩৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩৬৭ আসনে জয় পেয়েছে।

অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৮৫ আসনে। ৫১ আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন।

এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, লেবার পার্টি ৩২৬টির বেশি আসনে এরই মধ্যে জয় পেয়েছে। ফলে তারাই সরকার গঠন করতে যাচ্ছে। যদিও এখনো ১১৪ আসনের ফলাফল প্রকাশিত হয়নি।

লেবার পার্টির জয়ের ফলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। হলবর্ন ও সেন্ট প্যানক্রাসে জয়ের পর লেবার পার্টির নেতা স্টারমার বলেন, পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের সময় কিছু দেওয়ার জন্য।

২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা থেকে সাধারণ নির্বাচনের ভোট শুরু হয়। ১৯৪৫ সালের পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট চলে রাত ১০টা পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort