বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

যারা দেবোত্তর সম্পত্তি খায় তাদের নির্বাচিত করবেন না : খোকন সাহা

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৪.৫২ এএম
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, বাংলাদেশে কি হল সেটা আমরা দেখব না। নারায়ণগঞ্জে ধর্মীয় সংখ্যালঘু কোনো সদস্য বা তাদের বাড়িতে কিংবা মন্দিরে হামলা করা হয়, তাহলে শামীম ওসমানের নেতৃত্বে আমরা দাঁতভাঙ্গা জবাব দিবো।

আপনারা সাবধান থাকবেন। যারা দেবতার মূর্তি ভাঙেন, যারা মসজিদ ও মন্দিরের জায়গা খান তারাই কিন্তু সাম্প্রদায়িক শক্তি। আর সেই গোষ্ঠী আমাদের দলে ঘাপটি মেরে বসে আছে, তাদের কাছ থেকে আপনাদের সচেতন থাকতে হবে। যারা সংখ্যালঘুর সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি খেয়েছে এবং মসজিদের জায়গা দখল করেছে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন না। নির্বাচন না করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে মহানগর আওয়ামী লীগের সম্প্রীতি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা শামীম ওসমানের নেতৃত্বে প্রস্তুত আছি। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আপনাদের সাহস থাকে তাহলে কোথাও একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেন। আপনাদের হাত কেটে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো। নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর।

আমরা হিন্দু-মুসলমানসহ সব ধর্মের লোক একসাথে বসবাস করি। আমরা পূজা, ঈদ সহ সকল ধর্মীয় উৎসব একত্রে পালন করি। এ সম্প্রীতিতে শকুনরা আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্যে বারবার চেষ্টা করছে। শকুনদের কাছ থেকে সাবধান থাকবেন।

এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort