শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার, সিদ্ধিরগঞ্জে জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৩.২০ এএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে পরিবেশ দুষণ রোধে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ২টি ট্রাক ও ১টি বাসের হাইড্রোলিক হর্ণের সৃষ্ট শব্দের মানমাত্রা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অতিক্রম করায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমির নেতৃত্বে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ, পরির্দশক মো. হাবিবুর রহমান প্রমুখ।

উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে ৩০টি যানবাহনের শব্দ মাত্রা পরিমাপ করা হয়। এর মধ্যে ৩টি যানবাহন সৃষ্ট শব্দের মানমাত্রা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অতিক্রম করায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে যানবাহনগুলিতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ব্যবহার না করার জন্য ড্রাইভারদের সতর্ক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort