বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

মেয়র আইভীর নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের অভিযোগে নারী গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪.২০ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভির পরিচয় বহন করে ডিপিডিসি কর্মকর্তার নিকট থেকে ক্যান্সার রোগীকে সাহায্য ও ঈদুল ফিতরে অসহায় দরিদ্র মানুষদের ঈদ উপহার দেওয়ার কথা বলে অর্থ আদায় করার অভিযোগে ফেরদৌস আরা লতা (৪৪) নামক এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র সদস্যরা।

গ্রেপ্তারকৃত ফেরদৌস আরা লতা ফতুল্লা থানার ২৯২ দেওভোগ পানির ট্যাংকির মৃত আব্দুল মান্নান মিয়াজির মেয়ে।

রোববার(২৪ এপ্রিল) দুপুরে তাকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করা র‌্যাব-১১’র সদস্যরা। পরে রাতে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুরের মৃত আফছার আলী মোল্লার পুত্র ডিপিডিসি কর্মকর্তা মোল্লা মনিরুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ্য করা হয়েছে যে, গ্রেফতারকৃত ফেরদৌস আরা লতা নিজেকে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভির কন্ঠ নকল করে এবং নিজেকে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভির পরিচয় বহন করে চলতি মাসের ১৮ তারিখ রাত দশটার দিকে বাদী কে ফোন করে বলে

“আমি সেলিনা হায়াৎ আইভী বলছি। একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য সাহায্যের দরকার। আমি বিভিন্ন জায়গায় মানুষের সাহায্যে দিয়ে যাচ্ছি, আমার পাশাপাশি আপনারাও মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন।

সামনে ঈদুল ফিতর আসিতেছে, এই ঈদে আমরা গরীবদের যাকাত দেই। আপনারা আপনার কর্মস্থলের সকলে মিলে মুমূর্ষু রোগীর যাকাত স্বরূপ সাহায্যের জন্য এগিয়ে আসলে একটি প্রাণ বেঁচে যায়। আমি যতটুকু পারি সাহায্যে দিব। পাশাপাশি আপনারাও সহযোগিতা করবেন।

এর পরিপ্রেক্ষিতে বাদী ১৯ তারিখ সকালে নিজ বিকাশ একাউন্ট থেকে প্রথম দফায় ৫ হাজার এবং দ্বিতীয় দফায় আরো পাচঁ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। পরবর্তীতে বাদী তার উর্দ্ধতন কর্তৃপক্ষ ডিপিডিসি নারায়ণগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মো. আনিছের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি বাদী কে বলন যে সে প্রতারণার শিকার হয়েছে।

যাকে টাকা পাঠানো হয়েছে সে আসলে প্রকৃত মেয়র নয়। এবিষয়ে র‌্যাব-১১”র নিকট লিখিত অভিযোগ দায়ের করা হলে রোববার দুপুরে প্রতারক নারী কে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, রাতে র‌্যাব-১১’র সদস্যরা রাতে প্রতারক নারী কে থানায় সোপর্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort