সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

মৃত্যুদণ্ড কার্যকরে আরও কঠোর হবেন ট্রাম্প

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৮ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আরও কঠোর হওয়ার নির্দেশ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জন রাজবন্দির শাস্তি কমিয়ে যাবজ্জীবন করে দেওয়ার পরদিনই এই ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই বিচার বিভাগকে কঠোরভাবে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেব; যাতে করে ধর্ষক, খুনি ও দানবদের হাত থেকে মার্কিন পরিবার ও শিশুরা রক্ষা পায়। সোমবার বাইডেনের শাস্তি কমানোর নির্দেশের পর এখন মার্কিন ফেডারেল কারাগারে মাত্র তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে। বিষয়টিকে ‘অচিন্তনীয়’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

এবারের নির্বাচনি প্রচারে মৃত্যুদণ্ডের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি মাদক ব্যবসায়ী, শিশু পাচারকারী এবং মার্কিন নাগরিকদের হত্যায় জড়িত অভিবাসীদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন।

এটিকে তার অভিবাসীবিরোধী অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ ফেডারেল কর্তৃপক্ষের অধীনে মৃত্যুদণ্ড কার্যকরের হার যুক্তরাষ্ট্রে বেশ কম ছিল। ১৯৮৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাত্র তিনজন রাজবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রথম মেয়াদে ট্রাম্পের শেষ বছর, ২০২০ সালে ১০টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা ১৮৯৬ সালের পর এক বছরে সর্বোচ্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort