সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম মাদকমুক্ত সমাজ ও উন্নয়নের পূর্বশর্ত সৎ নেতৃত্ব: এমপি আল আমিন মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম মুন্সিগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত চট্টগ্রামে প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ ফুটবল ৯ আগষ্ট শুরু: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তারেক রহমান সবুজের আহ্বানে:সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর-ইপিজেড ও পতেঙ্গার উদ্যোগে বৃক্ষরোপণ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে: নজরুল ইসলাম বিয়েবাড়িতে গান গাওয়া নিয়ে পুরোনো বিতর্ক টানলেন অভিজিৎ খেলা ক্ষমা চাইলেন আর্জেন্টিনার সহকারী কোচ

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪.১০ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে টংগীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে “মাদককে না বলি, সুস্থ-সবল সমাজ গড়ি” প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এর ভয়াবহ প্রভাব পুরো সমাজে পড়ছে। তাই মাদক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, টংগীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল), টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort