সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন

মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৯.৫৭ এএম
  • ১২৩ বার পড়া হয়েছে

জান্নাত জাহা : মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আঃ রহমান মুন্সি, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান সেন্টুসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।সংবাদ সম্মেলনে মো. মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রি মহল সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে সোনারগাঁ বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছেন। ফলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সোনারগাঁ বিএনপির ঐক্য বিনষ্ট করার জন্য সংস্কার পন্থী এক নেতা ও তার ভাই আওয়ামীলীগ নেতা শীর্ষ ঋণ খেলাপী মিলেমিশে মাঠে নেমেছে।
বিগত ১৬ বছর আওয়ামীলীগের দুঃশাসনের কারণে সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম,নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত ছিল। অথচ পাঁচ আগষ্টের পর সোনারগাঁয়ে আমরা বিরোধী দলের উপর কোন ধরনের সহিংসতা হতে দেইনি। সোনারগাঁকে আমরা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি।
তিনি বক্তব্যে বলেন, কোন নেতাকর্মী যদি দলের নির্দেশ অমান্য করে কোন ধরনের অপকর্ম করে তাহলে আমাদের জানাবেন আমরা তদন্তের মাধ্যমে দলীয়ভাবে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort