শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির শীর্ষে বাংলাদেশি কর্মী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬.৫৭ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় সক্রিয় অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশধারী বাংলাদেশি কর্মীর সংখ্যা ৮০৩,৩৩২ জনে পৌঁছেছে, যা মোট বিদেশি কর্মীর ৩৭ শতাংশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) তথ্য অনুযায়ী, এ সংখ্যা বাংলাদেশকে মালয়েশিয়ার স্বল্পদক্ষ বিদেশি শ্রমশক্তির সবচেয়ে বড় উৎসে পরিণত করেছে।

কেডিএন জানিয়েছে, কোভিড-১৯ পরবর্তী সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে ৪৯,৩৫৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি সহায়তার লক্ষ্যে ২০২৩ সালে বিদেশি কর্মী নিয়োগ শিথিলকরণ পরিকল্পনা চালুর পর সেই বছর ৩৯৭,৫৪৮ জন নতুন বাংলাদেশি কর্মী এসেছে।

বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে জানিয়েছে, একই সময়ে ২০২২ সালে ২০,৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩,০৬৫ জন সক্রিয় অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশধারীকে নিজ নিজ নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছেন।

এদিকে, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশি নাগরিক অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, পাশের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করার জন্য ৭৯০ জনকে আটক করা হয়েছে।

এই তথ্যগুলো সংসদে পাসির গুডাংয়ের সংসদ সদস্য হাসান আব্দুল করিমের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে প্রকাশ করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার উৎপাদন, নির্মাণ, প্ল্যান্টেশন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা বলছেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনায় ডিজিটাল ভিসা ব্যবস্থাপনা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ অভিবাসন আরও কমানো সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort