শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৫.৪২ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

রাজু খন্দকার : ম্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের নৈরাজ্যের বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে নগরীর মিনা বাজার এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় মিনাবাজার গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বর্তমান যে উপদেষ্টা সরকার দেশের নিয়ন্ত্রন নিয়েছে তাদেরকে আমাদের সাহায্যে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে। আমাদের হিন্দু ভাইয়েরা যারা আমাদের সাথে বড় হয়েছে, আমি বলতে চাই নারায়ণগঞ্জে হিন্দুদের সম্পত্তি কখনোই জবরদখল করা হয় নি।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই যদি হিন্দু ভাইদের সামাজিক অবস্থান বা তাদের সম্পত্তিতে কেউ, কোন কুলাঙ্গার আঘাত বা লুটের চেষ্টা করে তাহলে আমরা তার হাত, পা ভেঙ্গে গুড়ো করে দিবো। এদেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে হলে হিন্দু, মুসলমান সকলে একটি স্থানে মিলিত হতে হবে। সেটা হলো আমরা সবাই বাংলাদেশী। যতদিন পর্যন্ত তাদেন সহাবস্থান, শান্তিপূর্ণ অবস্থান, গণতান্ত্রিক অবস্থান নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত সকল ওয়ার্ড ও ইউনিয়নে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মহানগর যুবদল নেতা আক্তার হোসেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort