সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

মসজিদের ওজুখানার ছাদে রামদা-ছেনি-সামুরাইসহ শতাধিক অস্ত্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৪.২৪ এএম
  • ৫১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শতাধিক ধারালো ও দেশীয় অস্ত্রসহ একজন যুবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার একটি মসজিদের ওজুখানার ছাদ থেকে রামদা, ছেনি, সামুরাই, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় এলাকায় আধিপত্য বিস্তার, গাজীপুরের জয়দেবপুর মদনপুর (এশিয়ান হাইওয়ে) বাইপাস সড়কের বালু ভরাটের কাজের নিয়ন্ত্রণ ও জমি বেচা-কেনার দালালির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ইতিপূর্বে কয়েকদফা সংঘর্ষ ও একাধিক পাল্টাপাল্টি মামলাও হয়।

গত কয়েকদিন ধরে বিবদমান গ্রুপ দুটি আবার এলাকায় ভয়ভীতি, আতংক সৃষ্টি করতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পালাক্রমে মহড়া দিয়ে আসছে। মঙ্গলবার বিকালেও দুইপক্ষ অস্ত্রের মহড়া দিতে নেমে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন আহত হয়।

এই অস্ত্রের মহড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশ ওই রাতে কাওছার হোসেন নামে এক যুবককে আটক করে। পরে তার দেখানো মতে পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে।

জেলা পুলিশের (গ) সার্কেল এর দায়িত্বরত সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, স্থানীয় প্রভাবশালী দুইটি রাজনৈতিক গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত চলছে, এরই ধারাবাহিকতায় পুনরায় মহড়া দেয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ আটককৃত যুবক কাওছার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মজুদকৃত অস্ত্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort