সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো

  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৭ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। উপকূলীয় এলাকা কাসাব্লাঙ্কা, রাবাত ও ইসাওরিয়াতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৭ এ পৌঁছেছে। এছাড়া আরও ছয় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে ২০৫ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে মারাকেশে।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, আফটারশকের ভয়ে রাত কাটাতে শত শত রাস্তায় রাত কাটিয়েছে, কেউ কেউ কম্বল গায়ে দিয়ে মাটিতে ঘুমিয়েছেন।

স্থানীয় বাসিন্দা হাউদা আউটসাফ এএফপিকে বলেন, ‘আমার পরিবারের অন্তত ১০ জন সদস্য মারা গেছেন… আমি এটা বিশ্বাস করতে পারছি না, কারণ আমি তাদের সাথে দুই দিন আগেও ছিলাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort