সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

মধ্যরাতে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে ‘নাশকতার’ চেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৫.৫৪ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে ‘নাশকতার’ চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিএনপিসহ কয়েকটি দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে যানবাহন থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ মঙ্গলবার (২১ নভেম্বর) রাত দেড়টায় ফতুল্লার কোতালেরবাগ হক বাজারের কাছে ঘটনাস্থলে যায়।

পরিকল্পনা অনুযায়ী রেললাইনের ওপরে মোটা লোহা রাখা হয় যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

এর আগে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে প্রশাসনকে জানান। এরপর জিআরপি পুলিশ এসে রেললাইন থেকে লোহাটি উদ্ধার করে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, জরুরি সেবা নম্বরের কল পেয়ে ফতু্ল্লার কোতালেরবাগ এলাকার হক বাজার সংলগ্ন রেললাইনে এসে দেখা যায়, মোটা অনেক ওজনের একটি লোহা লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক দুর্ঘটনা ঘটতে পারত। সচেতন লোকজনের তথ্যের জন্য ভয়াবহ একটি দুর্ঘটনা থেকে অনেক রেল যাত্রী বেঁচে গেছেন বলে মনে করি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort