রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করল র‌্যাব-১১

  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ২.২৪ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়ায় বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর ঢাকার ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর পাড়ে শুকুরসী ঘাটে জব্দ করেছে যৌথবাহিনীর একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-১১ বাহিনী এ অভিযান শুরু করেন। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাত সাড়ে ৯ টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যাণ্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব অধিনায়ক জানান, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কাঁচপুর সেতুর উত্তর পাশে শীতলক্ষ্যা নদীর পাড়ে শুকুরসী ঘাটে সিলেট থেকে লুট হওয়া সাদা পাথর সড়ক ও নদী পাথে আনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পারিচালনা করা হয়।

অভিযান টের পেয়ে ওই এলাকার পাথর ব্যবসায়ীরা পালিয়ে যায়। তখন পাথর ভাঙার মেশিন সংলগ্ন দুটি ট্রাকে সাদা পাথর লোড-আনলোড করা অবস্থায় পাওয়া যায়। পাথরের সাথে সিলেকশন বালু মিশানো থাকায় সন্দেহ হলে পাথর ভাঙার বিভিন্ন গদিতে তল্লাশী চালানো হয়।

তল্লাশীতে হুজাইফা এণ্টারপ্রাইজ, আল্লাহর দান ষ্টোন ক্রাশার, মাদবর ট্রেডার্স-২, মান্নান ভূঁইয়া এণ্টারপ্রাইজ, আলিফ বিল্ডার্স, মেসার্স ভূঁইয়া ট্রেডার্স ও ফরাজি অ্যাণ্ড ব্রাদার্সে সাদা পাথর পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়া ধারণা করা হয় পাথরগুলো সিলেট থেকে লুট হওয়া পাথর হবে। ফলে কয়েকটি ট্রাক ও স্তুপ করে রাখা বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত পাথরের পরিমাণ প্রাথমিকভাবে নির্নয় করা সম্ভব হয়নি। তবে আনুমানিক ৪০ হাজার ঘনফুট হতে পারে। আমাদের অভিযান এখনো শেষ হয়নি। অভিযান শেষে জব্দকৃত পাথরের পরিমাপ নির্নয় করা সম্ভব হবে।

অভিযানে উপস্থিত রয়েছেন, র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোরশেদ, ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণের এসিলেণ্ড আব্দুল্লাহ আল মামুন, ঢাকার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হোসেন শুভ মঞ্জু ও র‌্যাব-১১ এর বিপুল সংখ্যক সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort