বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো: চেয়ারম্যান প্রার্থী সায়েম

  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৪.৫৮ এএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলীরটেক ইউনিয়নের সর্বস্তরের জনগণ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সায়েম আহমেদ ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমি কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আলীরটেক ইউনিয়নবাসীর অনুরোধে সায়েম আহমেদ এই ঘোষণা দেন।

জানাগেছে, গত ১৩ অক্টোবর নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান প্রার্থী সায়েম আহামেদ। মনোনয়নপত্র দাখিল শেষে ১৫ অক্টোবর শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরীর উকিলপাড়া জামে মসজিদে জুমআ নামাজ আদায় শেষে আলীরটেক ইউনিয়নে নিজ বাড়িতে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে যান সায়েম আহমেদ।

শুক্রবার চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ নিজ বাড়িতে আসছেন- এমন খবর পেয়ে গোপচর বাজার গুদারাঘাটে আলীরটেক ইউনিয়নের কয়েক হাজার মানুষ জমায়েত হয়। ঘাটে পৌছানোর সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মাথায় সায়েম আহমেদের আগমনের খবর শুনে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার জনতা সায়েমের আহমেদের সামনে সমবেত হন।

ওই সময় হাজার হাজার মানুষ চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদকে ঘিরে ধরেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে ইউনিয়নবাসী সায়েম আহমেদের পাশে থাকবেন বলে ঘোষণা দেন।

স্থানীয় জনতাকে সায়েম আহমেদ আশ্বস্থ করে বলেন, আলীরটেক ইউনিয়নে যেভাবে নির্বাচন ও সুষ্ঠু ভোটের দাবিতে কয়েক মাস পূর্ব থেকেই আপনাদের নিয়ে আন্দোলন করে আসছিলাম, ঠিক সেভাবে নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত আপনাদের নিয়ে মাঠে থাকবো ইনশাহআল্লাহ। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমি কারো রক্তচক্ষুকে ভয় পাই না।

পরে সায়েম আহমেদ তার আত্মীয়স্বজন ও মুরুব্বীদের সঙ্গে দেখা করেন। ওই সময় সায়েম আহমেদের সঙ্গেই ছিলেন ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort