বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

বেঈমানদের থেকে সাবধান থাকতে হবে : শামীম ওসমান

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২, ৭.১৯ এএম
  • ৫৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসাদ শামীম ওসমান বলেছেন, যারা ইমানদারির সঙ্গে বেঈমানি করেছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা প্যানেল দেবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের ভেতরে যারা বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা চেষ্টা করবে বিভেদ তৈরি করার। এটা যেন কোন অবস্থাতেই না হয়। আপনারা এই জায়গাটায় খেয়াল রাখবেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, এই প্রথম বারের নির্বাচনে আওয়ামী লীগের প্যানেলকে হারানোর জন্য একটা পাল্টা প্যানেল দিয়েছে। ওই শক্তিটা এখন চেষ্টা করবে যে শক্তিটা বিপুল ভোটে জয়লাভ করেছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য।

তিনি আরও বলেন, অতীতে আমাদের অনেক কষ্ট হয়েছে জিততে। এবার আমরা আশার তুলনায় অনেক ভাল ফলাফল করেছি। আগের প্যানেল ভাল কাজ করেছে বলেই আমরা রেজাল্ট পেয়েছি।

শামীম ওসমান বলেন, নবনির্বাচিতদের প্রতি অনুরোধ কোনো সিদ্ধান্ত যেন এমন না হয় যে এটা আমাদের কমিটি আমরাই সিদ্ধান্ত নেব। যারা নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে পরিচালনা করবেন সব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই প্রোগ্রাম দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক রবিউল আমীন রবিসহ নবনির্বাচিতরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort