রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

বুড়িগঙ্গায় গৃহবধূর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৫.২২ এএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে নুসরাত আক্তার মালা (১৭) নামে এক কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা লাশটি উদ্ধার করে।
নিহত নুসরাতের পরিবারের অভিযোগ, নুসরাতের স্বামী তাকে মারধর করে নদীতে ফেলে হত্যা করেছে। গত বৃহস্পতিবার থেকে নুসরাত নিখোঁজ ছিলেন। নিহত নুসরাত বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকার নূর নবী দেওয়ানের মেয়ে। ভাড়া থাকতেন ঢাকার ডেমরা মীর হাজিরবাগ এলাকায়।
নিহত পরিবারের লোকজন জানায়, দেড় বছর আগে অষ্টম শ্রেণি পড়–য়া নুসরাত বিয়ে করেন মুজিবুর রহমান (২৫) নামে এক ওয়ার্কশপের শ্রমিককে। মুজিবুরের গ্রামের বাড়িও বরিশালে। করোনায় কাজ হারিয়ে ব্যবসার জন্য নুসরাতের পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করেছিল মুজিবুর। নুসরাতের পরিবার তা দিতে পারেনি। এ নিয়ে নুসরাতকে মারধর করতো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতনের শিকার নুসরাত গত প্রায় দেড় মাস যাবৎ বাবার বাড়িতে থাকছিলেন। গত বৃহস্পতিবার রাতে মজিবুর নুসরাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নুসরাত নিখোঁজ ছিল।
তবে নুসরাতের স্বামী মজিবুরের দাবি, গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সময় পোস্তগোলা সেতু থেকে লাফিয়ে পড়ে নুসরাত। রাতে নদীতে খোঁজাখুজি করে তাকে পায়নি কোস্টগার্ডের সদস্যরা।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম জানান, শনিবার সকালে পাগলা তালতলা এলাকায় একটি লাশ ভেসে ওঠে। কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। নুসরাতে পরিবারের সদস্যরা লাশটি নুসরাতের বলে শনাক্ত করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছিল। লাশটি নদীতে পাওয়া গেছে। নদীর বিষয়টি নৌ পুলিশের আওতাধীন তাই বিষয়টি নৌ পুলিশ(পাগলা ইউনিট) তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort