রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

বিশ্ব পরিবেশ দিবসে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬, ১২.৫২ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

চারা বিতরণকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জে ১০ হাজার চারা বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টি ও জীববৈচিত্র্যের অবক্ষয় দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। এসব মোকাবিলায় টেকসই কৃষি, সবুজায়ন ও পরিবেশবান্ধব উন্নয়ন অপরিহার্য।

জেলা প্রশাসক জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সামাজিক বনায়ন, কার্বন ক্রেডিট, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও সবুজ শিল্পায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীও পরিবেশ রক্ষায় কাজ করবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।

কর্মসূচিতে ব্র্যাক, গ্রীন ফর পিস, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, বুবলী যুব কল্যাণ সংস্থা, সন্ধি সামাজিক সংগঠন, নারায়ণগঞ্জ সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশকর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। নারায়ণগঞ্জের সচেতন মহল জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort