বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

বিল্লাল নামে এক যুবককে মারধরের অভিযোগে আমিনুলকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ২.৫০ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বিসিক এলাকায় বিল্লাল নামে এক যুবককে মারধরের অভিযোগে আমিনুল (৩২)’কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বিল্লালের দুলাভাই দুলাল এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করায় আমিনুলকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী বিল্লাল জানান, তিনি বিসিক একটি গার্মেন্টসে কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন। আপন (২৩), সাগর (২৫), সাঈদ (২৫), সুমন (২৩), রহিম (২৫) ও আমিনুল (৩২) তারা রাস্তাঘাটে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। গত সোমবার (৪ এপ্রিল) রাত ৯ টার দিকে আমি আমার বাসা থেকে বিসিক যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে আমাকে পথ রোধ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। আমি প্রতিবাদ করা মাত্রই তারা আমাকে বিসিক নতুন রাস্তা সংলগ্ন বালুর মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা আমাকে এলোপাথাড়ি কিল ঘুষি মারা শুরু করে। আপন তার হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র চাপাতি দিয়ে মাথায় কোপ দিতে গেলে আমি দুই হাত দিয়ে ঠেকালে আমার দুই হাতে রক্তাক্ত জখম হয়। সাঈদ তার হাতে থাকা দেশীয় ছুরি দিয়ে কোপ দিলে আমার বা হাতের বাহুতে লেগে রক্তাক্ত জখম হয়, এরপর সাগর একটি প্লাস দিয়ে আমার হাতে চাপ দিলে আমার ডান হাতের আঙ্গুলের উপরের চামড়া উঠাইয়া ফেলে। সুমন রহিম ও আমিনুলের হাতে থাকা লোহার রড ও পাইপ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে। পরে আমার ধুলাভাই দুলাল উপরোক্ত ৬জন সহ অজ্ঞাত ৭/৮ জনের নামে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির (৩) জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু হওয়ার পর বুধবার (৬ এপ্রিল) রাতে ৬ নাম্বার আসামী আমিনুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort