সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বিমান থেকে লিফলেট ফেলে ফিলিস্তিনিদের চলে যেতে বলছে ইসরায়েল

  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৪.১৭ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে শনিবার থেকে গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুহর্মুহু বিমান হামলায় কাঁপছে পুরো গাজা। ধসে পড়ছে একের পর এক স্থাপনা। ফিলিস্তিনি হামাস গোষ্ঠীকে পুরোপুরি ধ্বংস করার প্রতিজ্ঞা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

সেই লক্ষ্য পূরণেই এবার ফিলিস্তিনিদের বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে বিমান থেকে লিফলেট ফেলছে ইসরায়েল। আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গাজা স্ট্রিপের উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলের বিমানগুলো তাদেরকে বাড়িঘর ছেড়ে ‘নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে’ যাওয়ার জন্য সতর্ক করে বিমান থেকে লিফলেট ফেলছে।

নির্বিচার বোমাবর্ষণে এলাকাটি ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

লিফলেটে ফিলিস্তিনিদের সতর্ক করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘হামাসের কাছাকাছি থাকা যেকেউ নিজের জীবনকে বিপদে ফেলবে। আইডিএফ’র নির্দেশ মনে চলা আপনাকে বিপদের সম্মুখীন হওয়া থেকে বিরত রাখবে।’

 

তবে গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্রগুলো ইসরায়েলের বিমান হামলা থেকে নিরাপদ নয়। গাজায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থা শনিবার যুদ্ধ শুরু পর থেকে ইতিমধ্যে ১০টি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হয়েছে বলে জানিয়েছে।

গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা জানিয়েছেন, ইসরায়েলের সামরিক বাহিনী বাড়িঘরে হামলা চালানোর আগে বেশিরভাগ ক্ষেত্রে তাদের সতর্ক করেনি। কিংবা যখন সতর্ক করে তখন বাড়িঘর খালি করার মতো পর্যাপ্ত সময় দেয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন যে, তারা হামলার আগে সতর্কতা দেওয়ার চেষ্টা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort