শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি

বিদ্যানিকেতনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উৎসব

  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪, ৯.৫৮ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

রবীন্দ্র, নজরুল, সুকান্ত ছিলেন মানবতাবাদী কবি। আমাদের তরুণ প্রজন্মকে মানবতাবাদী করে তুলতে হলে রবীন্দ্র, নজরুল, সুকান্তকে অনুসরণ করতে হবে।

শনিবার (৮ জুন) বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সাবেক সচিব লেখক ও প্রাবন্ধিক শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

তিনি আরও বলেন, বাংলা সাহিত্য ও ভাষাকে সমৃদ্ধ করেছেন এই তিন কবি। আমরা তাদের উত্তরাধীকার। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে রবীন্দ্র-নজরুল-সুকান্তের কাছে যেতে হবে। তাদের লেখা পড়তে হবে। তাদের সৃষ্টি জানতে হবে। রবীন্দ্র-নজরুল-সুকান্ত তার লেখনীর মধ্য দিয়ে দেশপ্রেম, মানবতা ও সংগ্রামের আদর্শের বাণী লিখে গেছেন। তারা সাম্রাজ্যবাদ, শোষণ এবং মানবিক মূল্যবোধের কথা আমাদের শিখিয়ে গেছেন। শতবছর পরেও রবীন্দ্র-নজরুল-সুকান্ত বাঙালি জাতির কাছে স্মরণীয় হয়ে আছে।

বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল হক রুমন রেজা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য কাসেম জামাল, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, সদস্য এডভোকেট নবী হোসেন, ফয়সল আজিজ তুষার, মোয়াজ্জেম হোসেন সোহেল, মোঃ মাহবুবুর রহমান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুল-সুকান্তের গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort