রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন

বাড়িতে ঢুকে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৩.২৬ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামে বাড়িতে ঢুকে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোনারং গ্রামের বাছেদ সেখ বাছেদ সেখ (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৬৫) , ছেলে আরাফাত (৩৫), মেয়ে মাকসুদা (২৮) ও শিল্পি বেগম (৫০)। এদের মধ্যে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ছেলে-মেয়েদের টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারং গ্রামের বাছেদ সেখ তার জমিতে শুক্রবার সকাল থেকে টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করছিলেন। ওই ঘর নির্মাণে সকাল ৮টার দিকে বাধা দেন একই গ্রামের আবু কালাম সেখ , মান্নান সেখ, গিয়াসউদ্দিন সেখ, সুমী আক্তার, আল-আমিন হাওলাদার, সোহেল হাওলাদার, মো. সেন্টু হাওলাদার, বাদশা সেখ, সাইদ সেখসহ আরও ৪-৫ জন। এ সময় তারা রামদা , চাপাতি, ছুরি, লোহার রড নিয়ে হামলা চালিয়ে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। এ সময় বাছেদ সেখের টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘরের বেড়া টেনে খুলে ফেলে দেন তারা। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান। এ ঘটনায় আরাফাত সেখ বাদী হয়ে টংগিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী বর্ণা আক্তার সাদিয়া বলেন, আমি আমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকাল বেলা আমার খালু তার জমিতে নতুন একটি ঘর নির্মাণ করছিলেন। এ সময় সোনারং গ্রামের ১৫-২০ জন চাপাতি, ছুরি, লাঠি নিয়া আমার খালুর বাড়িতে হামলা চালায়। আমার খালু, খালা, খালাতো ভাইবোনদের এমনকি আমার মাকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমার খালা-খালুর অবস্থা গুরুতর। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

অপর প্রত্যক্ষদর্শী মো. আবু কালাম বলেন, আমার জীবনে এমন হামলা দেখিনি। বারবার চেষ্টা করেও হামলাকারীদের হাত থেকে আমি ভুক্তভোগী পরিবারটিকে রক্ষা করতে পারিনি। আমি একাধিক আঘাতের শিকার হয়েও চেষ্টা চালিয়ে যাই, তারপরও তারা বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে তারা ঘণ্টাব্যাপী ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort