রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাংলাদেশি স্বামীর বিরুদ্ধে পাকিস্তানি তরুণীর মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২.৩৮ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

মারধরের শিকার হয়ে ফিরে যাওয়ার এক বছর পর দ্বিতীয়বার হবিগঞ্জের চুনারুঘাটে এসে স্বামী ও সতীনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাকিস্তানি তরুণী মাহা বাজোয়া।

গত ৬ জানুয়ারি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বিচারক কামরুল হাসান তা এফআইআরভুক্ত করার জন্য চুনারুঘাট থানা পুলিশকে আদেশ দেন। দুবাইয়ে কাপড়ের ব্যবসায়ী মাহা বাজোয়া পাকিস্তানের লাহোরের গাজী রোডের পাঞ্জাব সোসাইটির বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে।

স্বামী চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের সফি উল্যা মজুমদারের ছেলে সাজ্জাদ হোসাইন মজুমদার ওরফে হিরা। তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তারকে এ মামলায় প্রধান আসামি করেছেন ওই পাকিস্তানি তরুণী। অন্য ১২ আসামি হলেন- হিরার আত্মীয়-স্বজন এবং মাহা ও সোনিয়ার সঙ্গে তার বিয়ের কাজীসহ জড়িতরা।

মাহার অভিযোগ, দুবাইয়ের একটি ক্লাবে তাদের দুজনের পরিচয় ও প্রেম হয়। অনেকদিন প্রেমের পর ২০১৪ সালে লাহোরে ১০ লাখ পাকিস্তানি রুপি দেনমোহরে মাহাকে বিয়ে করেন হিরা। শর্ত থাকে, হিরা মাহাকে তালাক দিতে চাইলে ২০ লাখ রুপি পরিশোধ করবেন এবং প্রতিমাসে আরও ৫০ হাজার রুপি ভরণপোষণ দেবেন।

বিয়ের পর ২০১৮ সালে হিরা মাহাকে বাংলাদেশে নিয়ে আসেন। পরে মাহা পাকিস্তান এবং হিরা দুবাইয়ে চলে যান। ২০১৯ সালে দুবাইয়ে নাসির উদ্দিন সেলিম নামে এক ব্যক্তির গাড়িচালকের চাকরি নেন হিরা। এর সুবাদে তার স্ত্রী সোনিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ওই নারীকেও বাংলাদেশে এনে বিয়ে করেন।

সোনিয়া সেলিমের স্ত্রী থাকা অবস্থায় হিরাকে অবৈধভাবে বিয়ে করেছেন উল্লেখ করে এই বিয়ের সঙ্গে জড়িত সবার বিচার চেয়েছেন পাকিস্তানি মাহা বাজোয়া। এ ব্যাপারে মাহা জানান, তিনি হিরাসহ প্রতারণায় সঙ্গে জড়িত সবার বিচার চেয়েছেন আদালতে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ ব্যাপারে বলেন, প্রাথমিক তদন্তে মাহার কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এই মামলা দায়েরের আগে মাহা ২০২৩ সালের ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন। সেখানে স্বামী হিরার ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। পরে স্বামীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে দুটি মামলা এবং চুনারুঘাট থানায় মারপিটের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort