সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বহিরাগতদের আনা হচ্ছে, নারায়ণগঞ্জের মানুষ শঙ্কিত: তৈমুর

  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৪.০৬ এএম
  • ৫২৪ বার পড়া হয়েছে

না পাওয়ার ক্ষোভ-বঞ্চনা থেকে মুক্তি পেতে হাতি মার্কায় ভোট দেবেন— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। শুক্রবার প্রচারের শেষ দিনে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভাগ্যের পরিবর্তন চাইলে সব ভয়-ডর দূরে সরিয়ে হাতি মার্কায় ভোট দিতে স্মার্টকার্ড নিয়ে ভোট কেন্দ্রে যাবেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মিশনপাড়া এলাকায় প্রধান নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন তৈমুর আলম। বেলা ১১টায় মাসদাইর নিজ বাসভবনে পোলিং এজেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। দুপুরে মাসদাইরের বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ শেষে বিকালে বন্দর এলাকার সিরাজউদ্দোলা মাঠে পথসভা করেন।

সংবাদ সম্মেলনে তৈমুর আলম অভিযোগ করেন, ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে সম্মানিত মেহমান, সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়েছেন। তারা পুলিশ ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। বহিরাগত এসব ব্যক্তিদের বক্তব্য পরিস্থিতি ঘোলাটে করে দিচ্ছে। এমনকি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভিন্ন জেলা থেকে বহিরাগত মানুষজন আনা হচ্ছে। এতে নারায়ণগঞ্জের মানুষ শঙ্কিত।

তিনি আরও বলেন, এখন ঘুঘুর ফাঁদ ভালোভাবেই টের পাচ্ছি। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অনেকের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নামে রাতে ৮-১০ গাড়ি গিয়ে তল্লাশি করছে। ফোনে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তৈমুর বলেন, নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আনা হচ্ছে। এদের কারণে ভোটাররা শঙ্কিত। নির্বাচনকে ঠুটো জগন্নাথ আখ্যা দিয়ে তৈমুর বলেন, একাধিকবার আচরণবিধি ভঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও নির্বাচন কমিশন কোনো উদ্যোগই নেয়নি। নির্বাচন কমিশন সব দেখেও না দেখার ভান করছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অভিযোগ প্রসঙ্গে তৈমুর বলেন, নির্বাচন থেকে বসে পড়ার গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু শেষপর্যন্ত নির্বাচনে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, শ্রমিক দলের সভাপতি এসএম আসলাম প্রমুখ।

এরপর দুপুর ১১টায় নিজ বাসভবনে পোলিং এজেন্টদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তৈমুর আলম খন্দকার। দুপুরে জুমার নামাজ সেজে মুসল্লিদের কাছে ভোট চান তৈমুর। এর আগে তৈমুরের পক্ষে ভোট চান গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতি। বিকালে বন্দরের সিরাজউদ্দৌলা মাঠে পথসভায় অংশ নেন তৈমুর আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort