বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

বন্যার্তদের সহায়তায় মডেল গ্রুপের ১ হাজার প্যাকেট ত্রান হস্তান্তর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪.০২ এএম
  • ১২১ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন জেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় কবলিত ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী দিয়েছে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মডেল গ্রুপ’। বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় চাষাড়া শহীদ মিনারে ছাত্র ফেডারেশনের অস্থায়ী ক্যাম্পে সংগঠনের সভাপতি ফারহানা মানিক মুনার নিকট ওই ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় মডেল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক অরুপ কুমার সাহা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ হস্তান্তর করে অরুপ কুমার সাহা বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য আজ আমরা ১ হাজার প্যাকেট খাবার ছাত্র ফেডারেশনের কাছে হস্তান্তর করেছি। প্রতিটি প্যাকেটে যে পরিমানে সামগ্রী আছে, এতে করে একটি পরিবার দুই-তিন দিন খেতে পারবে।

আমরা ওনাদের কাছে এই ত্রান গুলো দিয়ে গেলাম যাতে, প্রত্যন্ত অঞ্চলে যারা খাবার পাচ্ছে না ওইখানে ওনারা পৌছে দিবে। এর আগে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে ২ হাজার প্যাকেট ত্রান হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, এগুলো আমাদের নতুন কোন কার্যক্রম না। বিগত ২০-২২ বছর যাবৎ আমাদের এই কার্যক্রম চলে আসছে। মানুষ যখনই বিপদে পরে আমাদের মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান যতটুকু সামর্থ আছে তা দিয়ে চেষ্টা করেন মানুষের সাহায্য করার জন্য।

মডেল গ্রুপের পক্ষ হতে ত্রানের এই সামগ্রী গুলো আজ রাতের মধ্যেই লক্ষীপুরের বন্যার্তদের জন্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।

জানা গেছে, এবার বন্যার্তদের জন্য ১ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রীর হস্তান্তর করা হয়েছে। প্রতি প্যাকেটের মধ্যে আছে চিড়া, আখের গুড়, শিশুদের জন্য গুড়া দুধ, চিনি, পানি বিশুদ্ধকরণের জন্য ফিটকিরি, প্যারাসিটামল ট্যাবলেট, মোমবাতি, গ্যাস লাইট, পানি ও খাবার স্যালাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort