সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড সহস্রাধিক শিক্ষার্থীর

  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪.২৯ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

‘স্যার, ইভটিজিং থেকে কিভাবে মুক্তি পাবো? বাল্য বিবাহ দেখলে কি করবো, কাকে জানাবো অথবা বাল্য বিবাহ প্রতিরোধের উপায় কি? স্কুলে আসা যাওয়ার পথে মাদক সেবন করতে দেখি, তখন আমাদের কি করনীয়? স্মার্ট ফোনের আসক্তি থেকে কিভাবে মুক্তি পাবো?’ এমন অসংখ্য প্রশ্ন ছিল অতিথির কাছে শিক্ষার্থীদের। তবে এক এক করে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের প্রশ্ন এবং অতিথিদের উত্তর দেয়ার মধ্য দিয়ে প্রাণবন্ত এক অনুষ্ঠান হয়ে গেল নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ হাজী নাজিম উদ্দিন ফকির চাঁন স্কুলের অডিটরিয়ামে। অনুষ্ঠানে নাজিমউদ্দিন ফকির চান উচ্চ বিদ্যালয়, লক্ষনখোলা আলহাজ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ ইসলামীয়া আলিম মাদরাসা ও নবীগঞ্জ গালর্স উচ্চ বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূলবোধ জাগ্রত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নারায়ণগঞ্জ শাখা। দুপুর দেড়টায় অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ-খুদা।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান, বিদ্যালয়টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী শফি উদ্দিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রবিউল আউয়াল, সংগঠনের নারায়গঞ্জ জেলা শাখার সভাপতি আশিক রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort