রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

ফ্রান্সে ভারত সরকারের ২০ সম্পত্তি বাজেয়াপ্ত

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৫.০০ এএম
  • ৬৭৩ বার পড়া হয়েছে

তেল বাবদ বকেয়া কর না দেওয়ায় ফ্রান্সের আদালতের মাধ্যমে প্যারিসে থাকা ভারত সরকারের ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটিশ তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি কেয়ার্ন এনার্জি। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১১ জুন ফ্রান্সের একটি আদালত কেয়ার্ন এনার্জিকে ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। আজ বুধবার সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সম্পত্তি বাজেয়াপ্ত করে কেয়ার্ন।

 

কেয়ার্ন এনার্জির বকেয়া কর মামলায় সুদ ও খরচ মিলিয়ে ১৭২ দশমিক ৫ কোটি ডলার দেওয়ার জন্য গত ডিসেম্বরে ভারত সরকারকে নির্দেশ দিয়েছিল নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল। যার বিরুদ্ধে আবেদনও জানিয়েছিল দিল্লি।

সালিশি আদালতের সেই নির্দেশ অনুযায়ী ভারত সরকারকে তাদের প্রাপ্য অর্থ মেটানোর জন্য বারবার হুঁশিয়ার করছিল কেয়ার্ন। একই সঙ্গে তেল সংস্থাটি জানিয়েছিল, তাদের বকেয়া অর্থ না মেটালে বিদেশে ভারতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করা হবে।

জব্দের অধিকার পাওয়া বেশিরভাগ সম্পত্তি ফ্ল্যাট। প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত এই ফ্ল্যাটগুলো ভারত সরকারের বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। ওই সম্পত্তিগুলোর দখল পেতে ফ্রান্সের আদালতে আবেদন করেছিল কেয়ার্ন এনার্জি।

ফ্রান্স ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস এবং আরও তিনটি দেশে মামলা করে কেয়ার্ন। ভারত সরকার সেই বকেয়া অর্থ মেটাতে ব্যর্থ হওয়ায় ফ্রাসের আদালত ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়।

যে ২০টি ভারতীয় সম্পত্তি জব্দের অধিকার কেয়ার্নকে এনার্জি পেয়েছে, তার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার (২ কোটি ইউরো) বলে এ বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort