শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

ফোন-গেমস আইডি কিনতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১.০১ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছে এক কিশোর। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শনিবার (৬ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার এক কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিছু বখাটে বন্ধুর পাল্লায় পড়ে এ কাজ করেছে। মোবাইল কিনে গেম খেলার জন্য তারা এ নাটক সাজিয়েছে। ঘটনা প্রকাশের পর তাদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর কাঞ্চন এলাকায় দুপুরে ওই কিশোরের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা- এমন অভিযোগে কিশোরের বাবা বাদী হয়ে থানায় ডাকাতির মামলা করেন।

তিনি জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরের এক বন্ধু নতুন মোবাইল কিনে ফেললে পরিবারের সদস্যরা টাকার উৎস জানতে চান। তার জবাবে সন্দেহ তৈরি হলে স্থানীয়রা তিন কিশোরকে আটক করে মারধর করলে তারা ডাকাতির নাটকের কথা স্বীকার করে। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিন কিশোর স্বীকার করেছে যে, নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্যই তারা বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort