মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০২৪, ৮.৪৩ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলি দখলমুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ফিলিস্তিনি জনতার সাথে সংহতি জানিয়ে শনিবার (১৮ মে) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আক্তারের স ালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, মহিলা ফোরামের সংগঠক মুন্নি সর্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিন দীর্ঘদিন ধরে ইজরায়েলি জায়নবাদের আগ্রাসী থাবায় বন্দি। গাজার মানুষ অবরুদ্ধ হয়ে আছে এই আগ্রাসনে। ফিলিস্তিন জাতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য চলছে গণহত্যা। গত সাত মাস ধরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৪২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে ১৫ হাজার শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রক্ষা পাচ্ছে না আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ ও পানি সংকট।

নেতৃবৃন্দ আরও বলেন, গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ যখন আন্দোলন করছে তখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের উপর ধড়পাকড় ও হামলা করা হচ্ছে।

মানববন্ধনের মাধ্যমে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফিলিস্তিনের ওপর হওয়া এই অন্যায় ও নীপিড়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীর উপর দমন পীড়ন বন্ধ করা সহ অবিলম্বে এই যুদ্ধ বন্ধের ডাক দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort