বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফতুল্লা থেকে অপহৃত ২ শিশুকে বরিশাল থেকে উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১.০৭ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকা থেকে অপহৃত সাত এবং তিন বছর বয়সী দুই শিশুকে বরিশাল জেলার হিজলা থানার ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মো. মোস্তফা কামাল রাশেদ, বিপিএম (সেবা) পুলিশ সুপার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৮ ডিসেম্বর দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে গিয়ে দুই শিশু নাঈম (৭) এবং নাবিল (৩), নিখোঁজ হয়। দুপুর ২টার পর তাদের বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যায় অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় শিশুদের বাবা-মা প্রথমে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার কাছে অভিযোগ জানানো হলে জিডি মূলে পিবিআই বিষয়টি তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পিবিআই নিশ্চিত হয় যে, অপহরণকারীরা শিশুদের নিয়ে বরিশাল জেলার হিজলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।

১১ ডিসেম্বর পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ডিক্রিরচর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। অপহৃত দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ১২ ডিসেম্বর সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অফিসে আনা হয়।

উদ্ধারের পর শিশুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত নারী ও পুরুষ অপহরণকারীরা স্টেডিয়াম থেকে কৌশলে তাদের অপহরণ করে। আদালতের নির্দেশে শিশুদের তাদের পিতা আব্দুল কাদিরের জিম্মায় হস্তান্তর করা হয়।

এই ঘটনায় ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অপহৃত শিশুদের উদ্ধার হওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort