বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় ১১ ইটভাটায় অর্ধকোটি টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৩.৪১ এএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

ফতুল্লার ১১টি ইটভাটায় অর্ধকোটি টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে বুধবার (২৩ মার্চ) আলীরটেক ও বক্তাবলীতে বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ সমন্বয়ে গঠিত একটি টীম কাজ করেছে।

অর্থদণ্ড প্রাপ্ত ইটভাটা গুলো হলো বক্তাবলী ফেরীঘাটের মেসার্স ন্যাশনাল ব্রিকস, আলীরটেকের মেসার্স আব্দুল কাদের জিগজ্যাগ ব্রিক, মেসার্স নিউ মা ব্রিক ফিল্ড, মেসার্স আব্দুল মজিদ ব্রিকস, তিন কন্যা জিগজ্যাগ ব্রিক, মেসার্স পপুলার ব্রিকস ম্যানুফেকচার, সার্স জে বি এম ব্রিক, মেসার্স আর এস ব্রিক ম্যানুফেকচারিং, মেসার্স এস এস আর ব্রিক ম্যানু, মেসার্স পুরান গোগনগর জিগজ্যাগ ব্রিক, মেসার্স ভাই ভাই ব্রিকস ম্যানু।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটাগুলি হতে তাৎক্ষণিকভাবে ৫০ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort