বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় স্ত্রীর হাতের কব্জি কেটে পালিয়েছে স্বামী

  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ৪.০৩ এএম
  • ৫৩৩ বার পড়া হয়েছে

ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রী রোকেয়া (২৭)কে হাত পা বেধে হাতের কব্জি কেটে পালিয়ে গেছে পাষন্ড স্বামী মোঃ রফিক (৩১)। ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থনার ভুইগড়স্থ রিয়াজ উদ্দিন বাজারের রুবেল মিয়ার বাড়ীর তৃতীয় তলায়।

এ ঘটনায় আহত রোকেয়ার ভাই রুবেল(২৬) বাদী হয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বাদী রুবেল জানান, তাদের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দেবীদ্বার এলাকায়। দেড় বছর পূর্বে একই জেলার ব্রাহ্মনপাড়া থানার উত্তর তোতাভুমি এলাকার মনতাজ মিয়ার পুত্র মোঃ রফিকের সাথে তার বড় বোন রোকেয়ার বিয়ে হয়। তারা বিয়ের পর থেকে অভিযুক্ত রফিক ব্যবসা করার জন্য তাদের নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিলো।

ইতিমধ্যে তারা এক লাখ টাকাও দিয়েছে।বাকী এক লাখ টাকার জন্য প্রায় সময় তার বোনের স্বামী তার বোন কে নির্যাতন করতো।এ নিয়ে প্রায় সময় ঝগড়া হতো।গত পাঁচ মাস পূর্বে ঝগড়া করে তার বোন কুমিল্লায় তাদের গ্রামের বাড়ীতে চলে যায়। এর মাস খানেক পরে রফিক তার বাবা- মাকে বুজিয়ে তারনবোন কে বর্তমান ঠিকানার বাসায় নিয়ে আসে।

কিছুদিন নিরব থাকার পর আবারো টাকার জন্য চাপ দেওয়া শুরু করে। এ নিয়ে প্রায় ঝগড়া হতো। শনিবার(১৫ জানুয়ারী) রাত সাতটার দিকে রফিক বাসায় এসে তার বোনের নিকট যৌতুকের টাকা দাবী করে। এ নিয়ে বাক বিতন্ডতা হলে রফিক তার বোনের হাত-পা বেধে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে।

এতে তার বোন ডাক-চিৎকার করলে তার বোনের স্বামী ফ্ল্যাট থেকে বেরিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে পাশের ফ্লাটের ভাড়াটিয়া ও বাড়ীর মালিক ঘটনাস্থলে ছুটে এসে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তার বোনকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।

তিনি সংবাদ পেয়ে ছুটে যান জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে। পরে সেখান থেকে তার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ডাক্তাররা পঙ্গু হাসপাতালে হস্তান্তর করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার পরপরই আসামী পালিয়ে গেছে। আসামী কে গ্রেফতার অভিযান অব্যহাত রয়েছে বলে তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort