সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

ফতুল্লায় রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৪

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১, ৪.১৪ এএম
  • ৬৯২ বার পড়া হয়েছে

ফতুল্লার চাষাড়ায় দুই মাদক সন্ত্রাসী গ্রুপের সংঘাতে রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলায় আরো ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) রাতে শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার ইসদাইর নতুন রোড বস্তির শরিফ ওরফ ছকমলের পুত্র জুয়েল(২০),একই বস্তির হেলিম ওরফে জালালের পুত্র সাগর ওরফে দাঁত ভাঙ্গা সাগর

(২০),ইসদাইর রেললাইন বস্তির মাসু বেগমের ভাড়াটিয়া মোঃ হারুনুর রশিদের পুত্র মোঃ শাকিল(২১) ও কলেজ রোডের আলমের পুত্র মাঈনুল ওরফে আলাউদ্দিন ওরফে ভুতু (২০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়েল ও সাগর ওরফে দাঁত ভাঙ্গা সাগর হত্যা মামলার এজাহারনামীয় আসামী এবং গ্রেপ্তারকৃত অপর দু’জন হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম সন্দেহ ভাজন আসামী।

এর আগে পুলিশ এই একই মামলায় এজাহারনামীয় সাতজন আসামী সম্রাট, সেলিম,আলী, রাকিব ওরফে টাইগার, শিমুল, বিজয়,শরীফ এবং সন্দেহভাজন তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শরীফ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সোমবার আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করে।

জানা যায়,নিহত রুবেল তার পরিচিত রনিকে সাথে নিয়ে সোমবার (২৮ জুন) সন্ধ্যায় জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়।রাত ১০টার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র ক্লাব ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মঙ্গলবার (২৯ জুন) ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানায়, সোমবার রাতে কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই জন ও সন্দেহ ভাজন সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

এ নিয়ে রুবেল হত্যা মামলায় এজাহারনামীয় নয় জন ও সন্দেহভাজন ৫জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort