সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৩.৫৩ এএম
  • ৪০৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লায় গলায় ফাঁস দেওয়া রাতুল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৩১ আগস্ট দুপুরে ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর (লালা ফকিরের মাজার সংলগ্ন) চানঁ মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক নরসিংদীর বেলাব থানার লালদিবাড়ির মরিচাকান্দির মো. আসাদুজ্জামানের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ নিহতের স্ত্রীর বরাত দিয়ে জানায়, গত ১১ মাস পূর্বে নিহত রাতুল হোসেন প্রেম করে সুমা আক্তারকে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। রাতুল দিনমজুরের কাজ করতো এবং স্ত্রী সুমা আক্তার স্থানীয় একটি হোসিয়ারীতে কাজ করতো। মঙ্গলবার সকাল নয়টার দিকে সে বাসায় স্বামী রাতুলকে রেখে নিজ কর্মস্থলে চলে যায়। দুপুর আড়াইটার দিকে বাসায় দুপুরের খাবারের জন্য এলে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় দরজার খুলে রশি দিয়ে ফাসঁ লাগানো রাতুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ সংবাদ পেয়ে বিকেল ৫ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সারোয়ার জানায়, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে হতাশগ্রস্থ হয়ে রাতুল আত্মহত্যা করেছে বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort