বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় পিস্তল-গুলিসহ গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে রিমান্ড আবেদন

  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৪.২১ এএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

দেশীয় তৈরী পিস্তল, গুলি ও ছুরি সহ গ্রেপ্তারকৃত মো. শান্ত মিয়া (২০) ও স্বাধীন (১৮) কে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার চাঁদনী হাউজিংয়ের ফারুক মালের পুত্র মো. শান্ত মিয়া (১৯) ও ফতুল্লা মডেল থানার শাসনগাঁও বিসিকস্থ নিউ আর. এস ফ্যাশন সংলগ্ন মো. মুকুলের পুত্র মো. স্বাধীন (১৮)।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে বিসিক এলাকা থেকে গ্রেডপ্তার করা হয়। রোববার (৩ অক্টোবর) তাদের কে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়,শনিবার দুপুরে বিসিকনগরস্থ একটি নিটিং কারখানার সামনের রাস্তায় ৪/৫ জন ঘোরাফেরা করছিলো। এ সময় বিষয়টি সন্দেহ হলে বিসিক শিল্প নগরীর সিকিউরিটির দ্ধায়িত্বে থাকা সিকিউরিটিগার্ডের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেস্টা করে।

 

এ সময় একটি চাকু ও দেশীয় তৈরী একটি পিস্তলসহ দুজন কে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতরা কেনো সেখানে সসস্ত্রবস্থায় অবস্থান করছিলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সারোয়ার জানান,শনিবার দুপুরে বিসিক শিল্পনগরী থেকে অস্ত্র, গুলি ও ছুরি সহ আটক করা দুজনকে পাচঁ দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort