রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

ফতুল্লায় পিকআপ ভ্যানের চাপায় নারীর মৃত্যু, চালক আটক

  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৪.০৭ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

ফতুল্লার সস্তাপুরে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় রমিছা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে দেয়। শনিবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড়ে এঘটনা ঘটে।

নিহত রমিছা বেগম (৫৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরকুদুরী গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। সে স্বামী সন্তানসহ ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রহুল মোল্লার বাড়িতে ভাড়া থাকেন।

 

নিহতের ছেলে রবিন জানান, তার মা বাসা বাড়িতে ঘুরে কাপড় বিক্রি করেন আর তার বাবা রিক্সা চালায়। রাতে তার মা দোকানে আসে দুধ কিনতে।

এসময় বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২১৩৫৯৫) তার মা রমিছা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হারেজ শিকদার জানান, গাড়ির চালক এরশাদকে (৩৫) আটক করা হয়েছে। এরশাদ জয়পুর হাট জেলার ক্ষেতলাল থানার চৌমুহুনী গ্রামের রেজাউল করিমের ছেলে।

 

সে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort