বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় থানার সামনেই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১০.৩৩ পিএম
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানার সামনেই সাংবাদিককে মারধর করেছে বক্তাবলীর চিহ্নিত সন্ত্রাসী জাকির বাহিনী। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে ফতুল্লা মডেল থানার মূল ফটকের সামনেই এ ঘটনা ঘটে। এতে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খান গুরুতর আহত হয়েছে।
ওইসময় সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ করে মেরে ফেলাসহ উল্টো আদালতে মামলা করে দেখে নেয়ার হুমকী দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার পর সাংবাদিক জামান ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
ভুক্তভোগী অভিযোগে জানা গেছে, থানা সংলগ্ন কাদির কম্পিউটার দোকানের সামনে সাংবাদিক জামান তথ্য সংগ্রহ করতে গেলে পেশাগত কাজে বাধা দেয় সন্ত্রাসী জাকির, জালাল, আলমগীরসহ তার বাহিনী।
এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগেই জাকির সাংবাদিক জামানের শার্টেল কলার চেপে ধরে এবং এলোপাথারি চর, কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। মুঠোফোনে তা ভিডিও ধারণ করতে গেলে অন্যান্য বিবাদীগণ অংশ নিয়া সাংবাদিক জামানের পড়নের শার্ট ছিড়ে ফেলে।
এছাড়া তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে মাটিতে ফেলে ডিসপ্লে নষ্ট করে দেয়। তার গলায় ঝুলানো এশিয়ান টিভির পরিচয়পত্রের ফিতাটিও ছিড়ে ফেলে। এরপর তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণসহ প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু বলেছেন, আমরা বিষয়টা দেখছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
উল্লেখ্য, বক্তাবলী এলাকার মৃত জাকির হোসেনের জামাতা জাকির হোসেন। সে বিভিন্ন সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রভাবশালীদের পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। এছাড়াও স্থানীয় মানুষদের মামলায় জড়িয়ে হয়রানী অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort