বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৪.৩৪ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকি ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহিদকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে এখনও ফতুল্লা মডেল থানা পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। তবে থানার একাধিক সূত্র জানায়, তাদেরকে রাতে আটক করা হলেও থানায় নতুন কোনো মামলা না থাকায় তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

 

জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া জানান, ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশের কারণে কোনো কারণ ছাড়াই ছাত্রদলের সহ-সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আজ সেখানে অংশ নিতে যেতেন। তার যাওয়া আটকে দিতে এবং অন্য নেতাকর্মীদের আতঙ্কে রাখতেই এই গ্রেপ্তার।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, ফতুল্লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহিদকে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগরকে তাদের বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশকে ঘিরে তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাদের আটক করা হয়েছে। আমি দ্রুত তাদের মুক্তি দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort