সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ফতুল্লায় চিকিৎসার নামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১০.২১ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ফতুল্লায় স্বামী সন্তানকে ঘরের বাইরে বের করে দিয়ে চিকিৎসার নাম করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করায় শাহীন হোসেন সুমন নামে এক ভন্ড কবিরাজকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

 

ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় মঙ্গলবার বিকেলের এঘটনায় বুধবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তারকৃত কবিরাজ শাহীন হোসেন সুমন (৪০) মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর কাঠপট্রি এলাকার মৃত.মোশারফ হোসেনের ছেলে। সে ফতুল্লার পাগলা সূর্যমুখী সিনেমা হল এলাকায় থেকে কবিরাজীর নামে প্রতারণা করেন।

মামলায় উল্লেখ করা হয়, গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করেন। তাদের ৫ বছর বয়সী কন্যা শিশু জন্ডিস হয়েছে মনে হওয়ায় চিকিৎসার জন্য শাহীন হোসেন সুমনের কাছে নিয়ে যায়। তখন শাহীন হোসেন সুমন তাদের বাসায় গিয়ে চিকিৎসা দেয়ার কথা বলেন।

এতে গৃহবধূ ও তার স্বামী বাসায় চলে যায়। এরপর মঙ্গলবার বিকেলে গৃহবধূর বাসায় এসে বলেন বাচ্চার চিকিৎসা দরকার নেই তার মায়ের চিকিৎসা করলেই হবে। একথা বলে গৃহবধূর স্বামী ও সন্তানকে বাহিরে বের করে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায় শাহীন হোসেন সুমন।

 

এসময় গৃহবধূ চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ভন্ড কবিরাজ শাহীন হোসেন সুমনকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন।

এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, কবিরাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort