বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় চাঁদার দাবিতে দুই ভাইকে ছুরিকাঘাত

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৪.২২ এএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাদাঁর দাবীতে সহোদর দুই ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। আহতরা হলো ফতুল্লা থানার পূূ্র্ব লালপুর বাংলাদেশ মাঠ (পাকিস্তান খাদ) এলাকার মোঃ শাহজাহান মিয়ার পুত্র মুদি ব্যবসায়ী শাকিল আহম্মেদ (৩০) ও তার ভাই শামীম আহম্মেদ (২৮)। আহতদের মধ্যে শামিম আহম্মেদের অবস্থা আশংকাজনক। তাকে প্রথমে শহরের জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে যাওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ফতুল্লা থানার পূ্র্ব লালপুর পাকিস্তান খাদ এলাকায়। এ ঘটনায় মুদি ব্যবসায়ী শাকিল বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

এ বিষয়ে অভিযোগকারী মুদি ব্যবসায়ী শাকিল জানায় হামলাকারীরা এলাকার চিন্থিত চাঁদাবাজ ও মাদক ব্যবাসায়ী। বেশ কয়েকদিন ধরেই হামলাকারীরা তার দোকানে এসে টাকা না দিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে নিয়ে যায়। শনিবারও তারা টাকা না দিয়ে ক্রয় করতে চাইলে সে পূর্বের বকেয়া টাকা দাবী করলে অভিযুক্তার উল্টো তার নিকট ত্রিশ হাজার টাকা চাঁদা দাবী করে বলে যে রাতে এসে টাকা নিয়ে যাবে। অভিযুক্তরা রাত সাড়ে ১০ টার দিকে তার নিকট এসে তাদের দাবীকৃত চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা প্রদানে অস্বীকার করলে চিন্থিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা বলে পরিচিত কাজল ও রাহাতের নির্দেশে চিন্থিত সন্ত্রাসী শাওন-১, শাওন-২,জসিম, মুন্নু, সাব্বির, রাব্বিসহ বেশ কয়েক সন্ত্রাসী দেশীয় তৈরী ধারালো রামদা, ছুরি নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে তার ছোট ভাই শামিম এগিয়ে এলে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তার ছোট ভাইয়ের বুকে ও পেটে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে।তাদের ডাক-চিৎকারে স্থানীয়বাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort