রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লায় গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪.৩১ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

ফতুল্লায় এক গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। রাত ভর আটকে রেখে তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে সোমবার (২১ মার্চ) রাতে পুলিশ অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার হাটপাচিলের মৃত আয়নালের পুত্র আলমগীর হোসেন ওরফে জনি (২৭), ফতুল্লা থানার ইসদাইর (গাবতলীর) দোহার ভিলার আলমাছ ঢালীর পুত্র মাহফুজুর রহমান ওরফে মুন্না (২৬), আড়াই হাজার থানার পাচঁ আনির মোঃ আব্দুল হাইয়ের পুত্র মোঃআব্দুল গাফফার (২৫।

পুলিশ জানায়, আলমগীর ও পোশাক শ্রমিক মাসদাইরস্থ একটি গার্মেন্টসে কর্মরত ছিলো। সেখানে চাকুরী করাকালীন সময়ে আলমগীর তাকে কু-প্রস্তাব দেয়। এতে সে অসম্মতি জানিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আলমগীরকে চাকুরীচ্যুত করে। পরে সে অন্যত্র চাকুরী নেয়। রোববার (২০ মার্চ) রাত ৮টার দিকে ওই পোশাক শ্রমিক নিজ কর্মস্থল থেকে বের হলে আলমগীরের সাথে তার দেখা হলে কৌশলে তাকে একটি অটোরিক্সায় করে বক্তবলী চর রাজাপুরস্থ শুক্কুর আলীর হাস-মুরগির খামারে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আলমগীর তাকে জোড় পূর্বক দুই দফায় ধর্ষণ করার পর সেখান থেকে চলে যায়। পরে তার সহযোগি মুন্না ও গাফফার তাকে রাতভর আটকে রেখে একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে সকাল আটটার দিকে খামার থেকে তাকে বের করে একটি অটোরিক্সায় তুলে দেয়।

এ সময় ধর্ষণকারীরা ধর্ষিতার ব্যবহৃত মোবাইল ফোনটিও রেখে দেয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে। অভিযুক্ত তিন ধর্ষক কে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort